বয়সের সঙ্গে সঙ্গে কাদের যৌন আসক্তি কমে যায়, পুরুষ না নারীর!

Web Desk: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন চাহিদাও কমতে থাকে মানুষের। সমবয়সী পুরুষদের তুলনায় নারীদের চাহিদা কমে যায়। এমনকি নির্দিষ্ট একটি সময়ের পর নারীদের সেই চাহিদাও থাকে না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক প্রায় সাড়ে চার হাজার নারীর ওপর সমীক্ষা চালিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। যদিও ওই রিপোর্ট নিয়ে মতপার্থক্য রয়েছে।

নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের নির্দিষ্ট একটি বয়স অর্থাৎ ঋতুস্রাব বন্ধের পর অন্তরঙ্গ সম্পর্ক, শরীরিক ও মানসিক স্থিতির পরিবর্তন ঘটে । এমনকি ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর যৌনতায় আসক্তি কমে যায়। তবে এক্ষেত্রে পুরুষসঙ্গীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।
সমীক্ষায় অংশ নেয়া অনেকেই বলেছেন, ঋতুস্রাবের পর শারীরিক সুখ বঞ্চিত হন তারা। এটি হয় নিজের শারীরিক কারণে। এই সময় শরীরের গোপনাঙ্গে পরিবর্তন আসে। শুষ্কতা বৃদ্ধি পায়। এজন্য এই বয়সে এসে তারা দৈহিক মিলন থেকে মুখ ফিরিয়ে নেন। তবে নিয়মিত চিকিৎসা নেয়ায় এই সমস্যা থেকে অনেকেই মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন।

আমেরিকার সাড়ে ৪ হাজারের বেশি নারীর ওপর এই সমীক্ষা করে বিজ্ঞানীরা। সমীক্ষা যখন শুরু হয়, তখন এই নারীদের প্রত্যেকেই যৌনজীবনে সক্রিয় ছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে চালানো এই সমীক্ষায় গবেষকরা দেখেছেন যে নারীরা ধীরে ধীরে যৌনতায় আগ্রহ হারিয়েছেন। এমনকি বয়স বাড়ার সঙ্গে শারীরিক পরিবর্তন ঘটে নারীদের। তবে শুধুমাত্র ঋতুস্রাবের পর নয়, বয়স বাড়লেও শারীরিক ক্ষমতাও কমে। এতেও কমে যায় যৌন চাহিদা। এর থেকে ওই বিজ্ঞানীরা জানিয়েছেন যে পুরুষের তুলনায় নারীদের যৌন চাহিদা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়।
Reporter Aniruddha Benerjee

কীভাবে মাস্ককে ভাইরাসমুক্ত রাখবেন !

Web Desk: মারন ভাইরাস করোনা থেকে বাঁচতে মাস্ক-এর বিকল্প নেই। শুধু করোনা নয়, অন্যান্য অনেক ভাইসরাস থেকেও মাস্ক আমাদের সুরক্ষা দেয়। চলমান মহামারিতে সবচেয়ে প্রচলিত সুরক্ষা উপকরণ হলো ফেস মাস্ক ও গ্লাভস।

এদিকে বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের পক্ষে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কেননা সুরক্ষিত থাকতে মাস্কের বিকল্প নেই। এছাড়া সকল শ্রেণীর মানুষ গুরুত্ব সহকারে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন। প্রতিদিন নতুন নতুন মাস্ক ব্যবহার করা সম্ভব নয় বলে অনেকে মাস্ককে ভাইরাসমুক্ত করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে দ্বারাস্থ সামাজিক মাধ্যমে। আসুন জেনে নেই মাস্ক ভাইরাসমুক্ত করার নিরাপদ ও কার্যকর প্রক্রিয়া সম্পর্কে:

কাপড়ের মাস্ক:

পোশাকের মতো ধুয়ে কাপড়ের মাস্ককে ভাইরাসমুক্ত করতে পারবেন। কাপড়ের মাস্কের করোনা ভাইরাস ধ্বংস করতে ওয়াশিং মেশিনে দিয়ে দিন, কিন্তু এর সঙ্গে অন্যান্য কাপড় দেবেন না। ওয়াশিং মেশিনের তাপমাত্রা সর্বোচ্চ করুন ও সাধারণ   ডিটারজেন্ট ব্যবহার করুন।হাতে কাপড়ের মাস্ক ধুতে ডিটারজেন ও ডেটল ব্যবহার করুন।

সার্জিক্যাল মাস্ক ও এন-৯৫ রেসপিরেটর:

এন-৯৫ রেসপিরেটর ও সার্জিক্যাল মাস্ককে ভাইরাসমুক্ত করতে সময়ের ওপর নির্ভর করতে হবে। উভয় মাস্ককে পুনরায় ব্যবহারের আগে ভাইরাসমুক্ত করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকে এসব মাস্কের ওপর জীবাণুনাশক তরল স্প্রে করতে বলেন, কিন্তু এতে ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। ব্যবহৃত মাস্ককে পুনরায় ব্যবহারের আগে ৭২ ঘণ্টা কোনো নিরাপদ স্থানে ঝুলিয়ে রাখুন ।

গবেষণায় দেখা গেছে, এসব মাস্কে করোনাভাইরাস সর্বোচ্চ ৭২ ঘণ্টা সক্রিয় থাকে। কাগজের ঠোঙা ছাড়া অন্য ব্যাগ ব্যবহার করবেন না। কাগজ ব্রিদেবল ম্যাটারিয়াল বলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস ধ্বংস হবে এটা নিশ্চিত। কিন্তু প্লাস্টিকের ব্যাগ অথবা অন্য ব্যাগ ব্যবহার করলে এ সময়ের মধ্যে ভাইরাসটি নিষ্ক্রিয় নাও হতে পারে, কারণ মাস্কে তরলের উপস্থিতি থাকলে এসব ব্যাগ ইনকিউবেটর হিসেবে কাজ করতে পারে।
Reporter Aniruddha Benerjee

ক্ষুধার্ত কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে নিজের স্তন পান করালেন মহিলা!

Web Desk: মা তো মা-ই হয়। মায়ের কোনো বিকল্প নেই,তা আবারও অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন এক মহিলা। নাহ্ তিনি কোনো সিনেমার শ্যুটিং সেটে দাঁড়িয়ে নয়। রাস্তার পাশে ক্ষুধার্ত কুকুরের বাচ্চাকে কোলে তুলে নিয়ে নিজের স্তনের দুধ পান করালেন এক মহিলা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল ওই ভিডিওটি ফেসবুকে দশ মিলিয়নের বেশি দেখা হয়েছে। এবং ৩৩ হাজার শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে একটি ছোট্ট কুকুর ছানা চিতকার করে ডাকছেন। আশেপাশে কোনো মা কুকুরকে দেখা যাচ্ছে না। তখনই ওই মহিলা ছানাটিকে কোলে তুলে নিয়ে নিজের স্তনের দুধ পান করান।
Reporter Aniruddha Benerjee

ঘরবন্দী,নেই কাজ! যৌনকর্মী ফাঁস করলেন পুরুষদের গোপন তথ্য

Web Desk: লকডাউনে নিঝুম ব্যস্ত তল্লাট, আনাগোনা নেই মানুষের ‌ মাঝে মাঝে খাকি পোশাকে পুলিশ ও কয়েকজন লোক এসে দিয়ে যাচ্ছে চাল,ডাল,আলু,তেল। এই পরিস্থিতি কলকাতায়। এখন নেই কাজ,অর্থাৎ লকডাউনে খদ্দের দেখা নেই। কি খাবে কি করবে তা স্পষ্ট ছাপ যৌনকর্মীদের মুখে।  শেয়ার করলেন পুরুষদের প্রথম চাহিদা কী থাকে।

 এই পেশায় কেউই সখে আসে না। কাউকে জোর করে এই পেশায় আনা হয়। আবার কেউ চরম দারিদ্রতার শিকার হয়ে এই পেশায় আসতে বাধ্য হন। যাই হোক এই পেশার মানুষদের কাছেও আসে আবার সমাজের বিশেষ একটা শ্রেণীর পুরুষরা। যৌন কর্মীদের কাছে এসে প্রথমেই পুরুষদের কী চাহিদা থাকে তা হয়ত অনেকেই জানেন না। সে কথাই এবার জানালেন এক যৌনকর্মী।

 জানালেন কী ধরনের খদ্দেরের দেখা মিলেছিল। কোনো এক রাতের ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই নারী যৌনকর্মী। আচমকাই এক ব্যক্তি এসে তাঁর হাত চাটতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই মহিলার হাতে টাকা ধরিয়ে সেখান থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি।  একবার এক ব্যক্তির সঙ্গে যে ঘরে শারীরিক স’ম্পর্কে লি’প্ত হয়েছিলেন ওই মহিলা, সেই ঘরে একটি ফুটো করে রেখেছিলেন ওই ব্যক্তি। যাতে বাইরে থেকে তাঁর বন্ধুরা অনায়াসে মি’লনের সাক্ষী থাকতে পারেন।

এক ব্যক্তি আবার একবার নিজের বিজনেস ট্রিপে ওই মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে ছিলেন। কিন্তু কখনওই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হননি। এমনকী একই বিছানায় শুয়েও তাঁকে স্পর্শও করেননি। তবে তিনি তার ধার্য টাকার অনেক বেশি ‌দিয়েছিলেন। এমন ঘটনা বেশ অবাক করেছিল যৌনকর্মীকে।

তিনি আরও জানান, জীবনে অনেক ভদ্রলোকের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। যারা কখনও তাকে কোনও কিছুর জন্য জোর করতেন না। এক নিয়মিত খদ্দেরের সঙ্গে আবার দেখা হত এক হার্ডওয়্যার স্টোরে। তাঁর দোকানের মধ্যেই চলত মিলন। কিন্তু মাঝে মধ্যে দেখা না হলেও ওই খদ্দের প্রতি সপ্তাহে মহিলার কাছে অর্থ পাঠিয়ে দিতেন। আবার অল্প বয়সি পুরুষরা নিজেদের অতিরিক্ত স্মার্ট মনে করতেন। তাঁরা সঠিক দাম তো দিতেনই না, উলটে চোখের আড়ালে টাকা চুরিও করতেন। তবে বেশ কিছু ইয়াং ছেলে ছিল যারা প্রতি সপ্তাহে আসতো এবং আড্ডা দিয়ে চলে যেত।
Reporter Aniruddha Benerjee

ভয়ঙ্কর আগুন বর্জ্য পরিশোধন প্ল্যান্টে!

Web Desk: ভয়াবহ আগুনের গ্রাসে বিশাখাপট্টনামের বর্জ্য পরিশোধন কারখানায়। সোমবার রাতে ভয়বহ আগুন লাগে ওই কারখানায়। ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য দমকলের ১০ ইঞ্জিন চেষ্টা করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশাখাপট্টনামের পারাভাদায় জওহরলাল নেহরু ফার্মা সিটিতে সোমবার রাতে আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছে, হঠাৎই তীব্র আওয়াজ আসতে শুরু করে ওই ফার্মাসিটির ভিতর থেকে। এরপরেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এতটাই বেশি হয়ে যায়, যে স্থানীয়রা কিছুই করতে পারেনি। তারাই দমকলে‌ খবর দেয়।
Reporter Aniruddha Benerjee

প্রতিবাদের মাশুল, তিন কিশোর প্রকাশ্যে কুপিয়ে মারল যুবককে!

Web Desk: দূর্ঘটনা এড়ানো জন্য সাবধান করেছিলেন। আর সেই কারনেই বেঘোরে প্রাণ হারালেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে রাজধানী শহর দিল্লির বুকে, প্রকাশ্য রাস্তায়।

পুলিশ জানিয়েছে,: ভরা রাস্তায় মোটরবাইক নিয়ে স্টান্ট করছিল কয়েক জন কিশোর। বিপদ ঘটতে পারে, এই বলে তার প্রতিবাদ করেছিলেন এক যুবক। এরই জেরে ওই কিশোররা ছুরি দিয়ে কুপিয়ে মারল যুবককে। ঘটনার কথা সামনে আসতেই শিউরে উঠছেন সকলে। ‌ঘটনাটি ঘটেছ পশ্চিম দিল্লির রঘুবীর নগরে। মৃত ব্যক্তির নাম মনীষ(২৫) তিনি ওই এলাকারই বাসিন্দা। সম্প্রতি সামনে এসেছে মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ। পেশায় গাড়ি চালক মনীষের হত্যার ঘটনায় ইতিমধ্যে তিন জন নাবালককে আটক করেছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রঘুবীর নগরের ব্যস্ত রাস্তায় মূল অভিযুক্ত এক কিশোর বারবার কুপিয়ে চলেছে মনীষকে। শুধু তাই নয়, ভিডিওয় দেখা গেছে, ক্রোধে উন্মত্ত হয়ে যাওয়া ওই কিশোরের এক বন্ধু যখন তাকে দূরে সরানোর চেষ্টা করছে, তখন আবার সে ফিরে এসে কোপাতে শুরু করছে মনীষকে। গোটা ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে, খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করার পরে মনীষকে হত্যা করার ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অভিযুক্ত কিশোর মনীষকে ২৮ বার কুপিয়েছিল। ফলে তাঁর বুক, মাথা, হাত, পায়ে মারাত্মক ক্ষত হয়। এর পরেই মারা যান মনীষ।
Reporter Aniruddha Benerjee

BJP-র ডাকা বনধে্ শুনশান রায়গঞ্জ শহর!

Web Desk: হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর জেরে আজ বিজেপির ডাকে ১২ ঘন্টা বনধে শুনশান রায়গঞ্জ শহর।

এদিন সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা শুনশান দেখা যায়। বন্ধ দোকানপাট ,চলছে না কোনো যানবাহন। জায়গায় জায়গায় রয়েছে পুলিশের পিকেট। 
Reporter Aniruddha Benerjee

ভয়বহ বিষ্ফোরণ মার্কিন রণতরীতে, আহত ১৮ নাবিক!

Web Desk: ভয়বহ বিষ্ফোরণ মার্কিন যুদ্ধ জাহাজে। বিষ্ফোরণের তীব্রতা ও আগুনে দগ্ধ হয়েছেন ১৮ জন নাবিক। ঘটনাটি সান ডিয়েগোতে মার্কিন সামারিক জাহাজ বোনহোমে রিচার্ডে ঘটেছে। বিষ্ফোরণের আগে বিশাল ওই জাহাজ থেকে কালো ধোয়া উড়তে দেখা যায়।

ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণের জন্য যুদ্ধকালীন তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনীর কর্মী ও সেনারা।
কি কারণে এতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তা জানা যায় নি। তবে তদন্ত চলছে। ইউএস প্যাসিফিক ফ্লিটের নেভাল সারফেস ফোর্সের মুখপাত্র মাইক র‌্যানি জানিয়েছেন, ইউএসএস বোনহোমে রিচার্ডের আহত নাবিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযোগে গ্রেপ্তার

Web Desk: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাড়ারই এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করলো খড়্গপুর লোকাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মেউদিচক গ্রামে। গ্রামের ঝুমা মান্ডির ১৪ বছরের নাবালিকা মেয়ে বাড়িতে থাকতো। দরিদ্র পরিবার, সংসার চালাতে তাই স্বামী স্ত্রী দুজনকেই কর্মসুত্রে সারাদিনই বাড়ির বাইরে থাকতে হয়। নাবালিকা মেয়ে বাড়িতেই থাকতো, সেই সুযোগেই গ্রামেরই বাসিন্দা সুজয় মহাকুর (৩৫) বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করে, এরপর নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি।

গত ১৫/২০ দিন ধরে মেয়ে অসুস্থতা বোধ করায়, তাকে চিকিত্‍সা করাতে নিয়ে চিকিত্‍সক বলেন, নাবালিকা প্রায় ৬ মাসের গর্ভবতী। এরপরই সমস্ত ঘটনা বাবা মাকে খুলে বলে ঐ নাবালিকা। ঘটনা জানার পরই খড়্গপুর লোকাল থানায় অভিযুক্ত সুজয় মহাকুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার সুজয়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ মেদিনীপুরের বিশেষ আদালতে তোলা হয় অভিযুক্তকে। নাবালিকার মা ঝুমা মান্ডি চায় অভিযুক্তের কঠোর শাস্তি দিক আদালত।
Reporter Aniruddha Benerjee

অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়! হায়দরাবাদে অসাধু চক্রের রমরমা, অসহায় রোগী পরিজনেরা

Web Desk: আর কত নিচে নামবে মানুষ! অক্সিজেন সিলিন্ডার নিয়েও চলছে ব্যাপক কালোবাজারি। এক একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়! শুনে অবাক লাগলে এটাই সত্যি

হায়দরাবাদ পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছিল অক্সিজেনের কালোবাজারি নিয়ে। তদন্তে নামে পুলিশ। শেষ দু’দিনে কালোবাজারি চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছে অক্সিজেন সিলিন্ডার বিক্রির জন্য ড্রাগ কন্ট্রোলের কোনও বৈধ কাগজপত্র ছিল না বলেই অভিযোগ।

পুলিশ জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের অনেককেই মৃদু উপসর্গ থাকলে ‘হোম আইসোলেশনে’ রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সব পরিবারের অনেকেই তাই অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়ছে। আর তাতেই সক্রিয় হয়ে উঠেছে চক্র।  সর্বাধিক ১ লক্ষ টাকাতে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। 

রবিবার হায়দরাবাদের উত্তর বিভাগের কমিশনারের নির্দেশে গঠিত বিশেষদল হানা দেয় শহরের বিভিন্ন এলাকায়। সেই সময় গ্রেফতার হয় ৩৬ বছরের ব্যবসায়ী শেখ আকবর। তার গোডাউন থেকে অসংখ্য অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। তবে সেই সব সিলিন্ডার রাখার বা বিক্রির ক্ষেত্রে কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি সে। 

শুধু রবিবার নয়, শনিবার শহরের একাধিক এলাকায় হানা দেয় পুলিশের বিশেষ দল। সাতটি এলাকা থেকে অবৈধ সিলিন্ডার উদ্ধার হয়। 

পুলিশ জানিয়েছে, আকবর নাচারামের ‘বাবা গ্যাস এজেন্সি’ থেকে সিলিন্ডারগুলোই সংগ্রহ করেছিল চড়া দামে বিক্রি করার জন্য। তার কাছ থেকে ১৯টি সিলিন্ডার উদ্ধার হয়েছে।
Reporter Aniruddha Benerjee