সীমান্ত থেকে আন্তর্জাতিক কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার

Web Desk: বসিহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ স্বরূপ দা  সীমান্তের ঘটনা। আজ মঙ্গলবার দুপুরবেলা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কুখ্যাত দুষ্কৃতী বছর ৩২ এর  দেবু ঘোষ গোপন আস্তানা গেড়েছিল সীমান্তে,১১২ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর গেলে ।সেখানে যায় বিএসএফ জওয়ানরা ওই কুখ্যাত দুষ্কৃতী কে হাতেনাতে পাকড়াও করে ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৫০০ শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি কম্পিউটার, চারটি মোবাইল, নগদ ভারতীয়  ৩৩,০০০ হাজার উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।। এই ব‍্যক্তির  সঙ্গে আন্তর্জাতিক দুষ্কৃতীদের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ও সরুপনগর থানার পুলিশ। এর বিরুদ্ধে মাদক পাচার, সীমান্তে সন্ত্রাস তৈরি করার একাধিক অভিযোগ ছিল বিভিন্ন থানায় ।কুখ্যাত দুষ্কৃতীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে আগামীকাল বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
Reporter Aniruddha Benerjee

ব্রেকিং! BJP বিধায়কের মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক!

Web Desk: বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন এক ব্যক্তি।  মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পকেট থেকে সুইসাইড নোট ছাড়াও মেলে দুই ব্যক্তির ছবি ও ফোন নম্বর।  এদিন তদন্তে নেমে দুপুরেই মালদা থেকে এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম নিলয় সিংহ। তাঁকে মালদা থেকে রায়গঞ্জে নিয়ে গিয়েছে সিআইডির কর্তরা। 

এদিকে বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনায় মালদার চাঁচোলের অপর এক ব্যক্তির খোঁজ করছে সিআইডি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মাবুদ আলি। পুলিশ ও সিআইডি সূত্রে খবর, নিলয় ও মাবুদের খোঁজ মিললেই মৃত্যু রহস্য উন্মোচিত হতে পারে।  পুলিশ ও সিআইডি সূত্রে খবর, সোমবার গভীর রাতে মকদমপুর এলাকার এক আবাসনে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। কিন্তু রাতে নিলয় সিংহকে ধরতে পারেনি পুলিশ। এরপর মঙ্গলবার ভোরে নিলয় সিংহ মকদমপুর এলাকার নিজের আবাসনে ফিরতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। থানাতেই সিআইডি কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন দুপুরেই মালদার সিআইডি কর্তারা নিলয় সিংহকে আটক করে রায়গঞ্জে নিয়ে যায়। 
Reporter Aniruddha Benerjee

করোনায় আক্রান্ত বনগাঁ ফায়ার ব্রিগেডের ২ কর্মী!

Web Desk: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ফায়ার ব্রিগেডের দুই কর্মী। তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন। জানা গেছে অগ্নিনির্বাপণ কেন্দ্রের এক আধিকারিক সহ দুজনের করোনা পজেটিভ ধরা পড়েছে। ওই দুজনের বাড়ি সংলগ্ন এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড করে রাখা হয়েছে। পাশাপাশি আক্রান্ত ওই দুই কর্মীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

মরুভূমিতে পাইলটের অবনতি,উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন!

Web Desk: জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল সচিন পাইলটকে৷ পাশাপাশি তাঁকে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সাংবাদিকদের সামনে জানিয়েছেন কংগ্রেসের অন্যতম মুখ রণদীপ সিং সূরয়েওয়াল৷ সচিন পাইলটে সঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী বিশ্বেন্দ্র সিং ও খাদ্যমন্ত্রী রমেশ মিনাকে মন্ত্রীপদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সকালেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতেই বিধায়কদের বৈঠকে সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো প্রস্তাবে সীলমোহর পড়েন। এরপরেই আজ মঙ্গলবার সকালে জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হয় ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর অনুগামী বিধায়করা বৈঠকে উপস্থিত হন৷ সচিনকে মন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষের পদ থেকে সরানোর প্রস্তাবে হাত তুলে সমর্থন জানান 102 জন বিধায়ক। এরপরেই সচিনকে মন্ত্রীপদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে।
Reporter Aniruddha Benerjee

একাধিক দাবি নিয়ে বৈঠক করলেন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ

Web Desk: করোনা ভাইরাস পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে বৈঠক করলেন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ “স্বাধীন ট্রেড ইউনিয়ন”। সোমবার গড়িয়া সংলগ্ন এক ব্যাংকোয়েট হলে সভার আয়োজন করেন। এদিনের সভায়   বক্তব্য রাখেন  অধ্যক্ষ শ্রী কাশীনাথ গায়েন এবং সংগঠনের অফিস ইনচার্জ শ্রী শানু কর্মকার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় পভারি মাননীয় কুমার মনোরঞ্জন এবং সংগঠনের অধ্যক্ষ শ্রী অভিষেক কুমার বর্মা আরো অনেকে। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংগঠনের ইউনিয়ন সভার আলোচনার বিষয়বস্তু পরবর্তীদের পরিকল্পনা, ইউনিয়নের মুখ্য ভূমিকা কি, বর্তমান সরকারের প্রতি কতটা আশাবাদী, সরকার প্রতি ডিমান্ড কতটা পরিপূর্ণভাবে কার্যকর হওয়া।
Reporter Aniruddha Benerjee

এগরা রাস্তায় পথ দুর্ঘটনার শিকার ৩।

Web Desk: এগরা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলো দুই যুবক, এগরা ১নং ব্লকের অন্তর্গত পুরুণদা গ্রামের বাসিন্দা গুরুপদ জানা ও অপরজন গ্যাংটাপুকুরের বাসিন্দা সুব্রত হাতি। বাড়ি ফেরার পথে রামকৃষ্ণ পুর শনি মন্দিরের কাছে একজন বয়স্ক মহিলাকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে ভদ্রমহিলাকে বাইকটি আঘাত করে ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ আহত ব্যক্তিদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, জানা যায় ওই বয়স্ক মহিলা এবং একজন বাইক আরোহী ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছেন এবং বাকি আরো একজন ব্যক্তি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার সহ সমগ্র গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Aniruddha Benerjee

রাজ্যে করোনায় আক্রান্ত ফের আর এক মন্ত্রীর স্ত্রী!

Web Desk: ফের করোনার থাবা রাজ্যের আরেক মন্ত্রীর পরিবারে। আগেই আক্রান্ত হয়েছেন ক্রিয়া মন্ত্রী লক্ষীরতন শুক্লার‌ স্ত্রী। এবার আক্রান্ত হলেন
পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই।

মন্ত্রী জানান, রবিবার আমরি হাসপাতালে তাঁর শ্যালক শংকর বন্দ্যোপাধ্যায়ের করোনায় মৃত্যু হয়। এর পরই গোটা পরিবারের করোনা পরীক্ষা করানো হয়। তাতে স্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে। সাধনবাবু জানান, হোম আইসোলেশনে রয়েছে সুপ্তি দেবী। তাঁর অবস্থা স্থিতিশীল।
Reporter Aniruddha Benerjee

সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকে ৭ দিন বারাসাত পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন

Web Desk: সংক্রমণ রুখতে আগামী বৃহস্পতিবার থেকে ৭ দিন বারাসাত পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন| অটো ও টোটো চলাচলে নিয়ন্ত্রণ| অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত| পুরসভার সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত|Reporter Aniruddha Benerjee

আগামীকাল সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ, উচ্চমাধ্যমিক সম্ভবত ১৭ তারিখ

Web Desk: আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ। মঙ্গলবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে। ফলপ্রকাশের আগের দিন পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

১৭ তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফল। পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, কাল সকাল ১০টায় ফলপ্রকাশ করা হবে। পড়ুয়াদের হাতে দেওয়া হবে না মার্কশিট। মার্কশিট নিতে আসতে হবে অভিভাবকদের। করোনা আবহে সোশ্যাল ডিস্টান্সিং ও যাবতীয় বিধি মেনেই মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে।
এদিকে, কালই সিবিএসই-র দশমের ফলপ্রকাশ। জানালেন মানবসম্পদ উন্নয়নমমন্ত্রী।
Reporter Aniruddha Benerjee

সাত সকালে আগুন আলিপুর জাজেস কোর্টে, পুড়ে ছাই বহু পুরোনো নথি

Web Desk: মঙ্গলবার সাত সকালেই আগুন লেগে গেল আলিপুর জাজেস কোর্টে। দমকল সূত্রে জানা গিয়েছে আলিপুরের ১৩ নম্বর কোর্টে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন ১৩ নম্বর রুম ছাড়াও আশেপাশের কয়েকটি রুমে ছড়িয়ে পড়ছিল। তবে দমকলের যুদ্ধকালীন তৎপরতায় সেটা সম্ভব হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুরের ১৩ নম্বর রুমে ছিল বহু পুরোনো নথিপত্র। তাই আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে যান দমকলের ডিজি জগমোহন। তিনি জানান আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আশেপাশের রুমগুলির সেরকম ক্ষতি হয়নি। তবে কেন আগুন লাগলো সেটা জানতে ফরেন্সিক দল ডাকা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুন লাগার কারণ বলা সম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও।
Reporter Aniruddha Benerjee