করোনায় আক্রান্ত একই পরিবারের ৯ সদস্য!

Web Desk: রাজ্যে দিন দিন বেড়েই চলেছে মারন ভাইরাস করোনা সংক্রমণের হার। এবার একই পরিবারের ৯ সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সেপকো টাউন-শিপে একই পরিবারের ন’জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ি সংলগ্ন  এলাকাটিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 
Reporter Aniruddha Benerjee

কোচবিহার শহরে জারি সম্পূর্ণ লকডাউন

Web Desk: বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা কোচবিহার টাউনে। বুধবার থেকে কোচবিহার সদরে সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার।
এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে জেলা প্রশাসন মারফত। বিবৃতি অনুসারে, লকডাউন 1.0 – এর নিয়ম মত বিপণন স্বাধীনতা থাকবে, কিন্তু সাধারণ মানুষ ও বাসিন্দারা ঘর থেকে বের হতে পারবেন না।
সূত্রের মাধ্যমে জানা গেছে, রাজ্যের নির্দেশেই এই লকডাউন প্রক্রিয়া চালু করা হলো কোচবিহার সদরে। সম্প্রতি কোচবিহারে গোষ্ঠী সংক্রমনের প্রভাব বেড়েছে। গোষ্ঠী সংক্রমণ ঘটছে দিনহাটা ও
কোচবিহার সদরের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই 19 টি কন্টাইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তার পরেও মানুষের স্বাধীনতা এবং সচেতনতার ওপরে কোনরকম নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হচ্ছে না। তারা না পরছে ঠিকমত মাস্ক, না মানছে সোস্যাল ডিসটেন্স। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে মাইকিং এর মাধ্যমে। কোচবিহারের পাশাপাশি মালদা, রায়গঞ্জ, জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত করোনা মোকাবিলার ক্ষেত্রে পুনরায় লকডাউনকেই হাতিয়ার হিসেবে বেছে নিল রাজ্য সরকার।
Reporter Aniruddha Benerjee

কোটি টাকার তেলিয়া ভেটকী উঠলো দীঘা মোহনায়

Web Desk: মরশুমের প্রথমে সমুদ্র শিকারে বেরিয়ে কোটি টাকার ভেটকি নিয়ে দীঘায় ফিরলো ট্রলার ‘দেবজ্যোতি’। জুলাই মাসের ১ তারিখ থেকে খুলেছে দীঘা মোহনার মাছের আড়ত। জানা গেছে, গত চারদিন আগে দেবজ্যোতি ট্রলারের মালিক তথা ঝাড়খণ্ডের বাসিন্দা তরুণ চ্যাটার্জীর জালে ধরা পড়ে ৫৪টি তেলিয়া ভেটকী, আনুমানিক প্রায় ৯ ক্যুইন্টাল ওজন। দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের গিরিশ রাউতের আড়তে নিলামে সেই মাছ বিক্রি হয় ৮০ লক্ষ টাকায়। সাথে অনান্য মাছ নিয়ে মোট ১ কোটি টাকা পান তনুজবাবু।

মরশুমে এই প্রথম মৎস্য শিকারে গিয়ে এতো টাকার মাছ পেলেন এই মৎস্য ব্যবসায়ী। গত দুবছর ধরেই তিনি লোকসানে চলছিলেন। কলকাতার একটি কোম্পানি মাছগুলো কেনে। বিশেষ করে এই তেলিয়া ভেটকীর পটকা ঔষধ ও ক্যাপসুলের খোল বানানোর কাজে ব্যবহৃত হয়।
দীঘা ফিসারম্যন এন্ড ফিস্ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, দীঘা মোহনায় ইলিশের সঙ্কট চলছে। প্রায় অধিকাংশ ট্রলারের মালিক সমুদ্রে ট্রলার ভাসাচ্ছেন কিন্তু লকডাউনের ফলে তাঁদের প্রচন্ড ব্যবসায় মার খেতে হচ্ছে। অনেকেরই তেলের খরচ যোগাবার পয়সাও পাচ্ছেন না। তবে আশা করা যাচ্ছে বৃষ্টির শুরুতেই ইলিশ মাছের যোগান সহ অন্যান্য মাছ বেশি করে দীঘা মোহনার আড়তে উঠে আসবে‌। বাঙালির পাতে ইলিশ আসার অপেক্ষায় ব্যবসায়ীসহ সকলেই। তবে এদিনের এই মাছের নিলাম থেকে ট্রলার মালিকেরা অনেকেই আশার আলো দেখছেন।
Reporter Aniruddha Benerjee

উত্তর প্রদেশে ফের দুষ্কৃতীদের ধরতে গিয়ে তাঁদের ছোড়া গুলিতে জখম এসআই!

Web Desk: ফের দুষ্কৃতী‌ ধরতে গিয়ে তাঁদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। কয়েকদিন আগেই গোটা দেশ জুড়ে নাড়িয়ে দেয় আঁট পুলিশকর্মীর মৃত্যু। এরপরেই অভিযুক্ত বিকাশ দুবেকে এনকাউন্টারে খতম করে। তাঁর রেশ কাটতে না কাটতেই ফের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক এসআই। 

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বুদুনের কারাউ বাইপাসের ধারে। বুদুন পুলিশের এসএসপি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কারাউ বাইপাসে তল্লাশি চালাচ্ছিলেন তখনই দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এক এসআই আহত হয়েছেন। পুলিশও তাদের গুলির জবাবে পাল্টা গুলি চালালে একজন দুষ্কৃতী আহত হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাশাপাশি আরও দুষ্কৃতীদের খোঁজ তল্লাশি শুরু করেছে।
Reporter Aniruddha Benerjee

বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, টানেল ইনচার্জ সহ করোনায় আক্রান্ত প্রায় ৩০ জন কর্মী!

Web Desk: ফের থমকে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পের কাজ। কর্মীদের করোনার থাবা এর জেরে মাঝ পথেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিধি মেনে লকডাউনের পর গত ১৫’ই জুন কাজ শুরু হয়।  কিন্তু বিপত্তি দেখা দিল করোনায়।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের টানেল ইনচার্জ সহ প্রায় ৩০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এর জেরের কাজ বন্ধ রয়েছে। এছাড়া প্রায় দেড়শ’জন কর্মীকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

সবুজ প্লাস্টিকে মোড়া করোনা আক্রান্তের মৃতদেহ ছুঁড়ে ফেলা হচ্ছে গঙ্গায়, শিউরে ওঠা ছবি পাটনার

Web Desk: বিহারে আচমকা করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলা করতে মঙ্গলবারই রাজ্যজুড়ে লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত করেছে নীতীশ কুমার সরকার। এ দিনই উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি ঘোষণা করেছেন, আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফের বিহারে পূর্ণ লকডাউন। তবে এর মধ্যেই করোনায় মৃতদের দেহ লোপাটের অভিযোগ উঠেছে বিহারের স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে। গঙ্গায় ছুঁড়ে ফেলা হচ্ছে দেহ, এমনই চূড়ান্ত অমানবিকতার ঘটনা সামনে এসেছে। যা নিয়ে অস্বস্তিতে বিহার সরকার।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে বিহারে। সেই ছবি অনুযায়ী, পাটনার গঙ্গায় নৌকা করে এনে ফেলে দেওয়া হচ্ছে একাধিক মৃতদেহ। যদিও ওই মৃতদেহগুলি করোনা আক্রান্তদেরই কিনা, নাকি বেওয়ারিশ লাশ তার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। সবুজ প্লাস্টিকে মুড়ে দেহগুলি গঙ্গায় ছুঁড়ে ফেলা হচ্ছে। বিরোধীদের দাবি, ওই দেহ করোনা আক্রান্তদেরই। রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ জায়গায় চলে গিয়েছে। বেহাল অবস্থা গোপন করতেই এমন করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

প্রসঙ্গত, রাজধানী পাটনা-সহ রাজ্যের ১৫টি জেলায় ইতিমধ্যেই কড়া লকডাউনের আওতায়। তবে চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে আসায়। রাজ্য বিজেপি নেতৃত্বের ২৪ জন শীর্ষ নেতা করোনা আক্রান্ত। যা নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির। বিহারে এনডিএ সরকার যারপরনাই লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখছে না এই মূহূর্তে। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষার পর ২৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।
Reporter Aniruddha Benerjee

করোনায় প্রাণ হারালেন চন্দননগরে শিক্ষিকা!

Web Desk: সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চন্দননগর মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। আজ ফের করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক শিক্ষিকা। মৃতা‌র নাম সৌমি সাহা(34)। বাড়ি চন্দননগর মুন্সিপুকুর এলাকায়।

লকডাউনের মাঝেই বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই শিক্ষিকা। তারপর থেকে চন্দননগরেই নিজের বাবা মার সঙ্গে থাকত সে । জানা গেছে কয়েকদিন ধরে জ্বর শ্বাস কষ্টে ভুগছিলেন শিক্ষিকা। ওই শিক্ষিকার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপরেই শিক্ষিকার রিপোর্ট টেষ্ট করালে, রিপোর্ট পজ়িটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন। এরপরেই অবস্থার অবনতি হলে চন্দননগর হাসপাতালে ভর্তি হন। এরপরে অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেলে ESI-এ কোরোনা হাসপাতালে ভরতি করা হয়। আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ তার মৃত্যু হয়। ওই শিক্ষিকা পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষাকতা করতেন।
Reporter Aniruddha Benerjee

অনুমতির বালাই নেই! জন্মদিনে পাড়ার সব বাড়ি গেরুয়া করে দিলেন যোগীর মন্ত্রী

Web Desk: মন্ত্রীমশাইয়ের জন্মদিন! আর তাই পাড়ার সব বাড়িই রাঙিয়ে দিলেন গেরুয়ায়। কিন্তু কারও অনুমতি নেওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি। এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশে। বিতর্কের কেন্দ্রে রাজ্য়ের মন্ত্রী নন্দগোপাল নন্দী (Nand Gopal Nandi)।  

লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরে প্রয়াগরাজের বাহাদুরগঞ্জে সব বাড়িই রাঙিয়ে দেওয়া হয়েছে গেরুয়ায়। এর পাশাপাশি বাড়ির দেওয়ালে আঁকা হয়েছে ধর্মীয় প্রতীকও।     

বেআইনিভাবে বাড়ির রং করায় নন্দগোপালের বিরুদ্ধে এফআইআর করেছেন জনৈক ব্যবসায়ী রবি গুপ্তা। তাঁর দাবি, রং না করার কথা বলেছিলেন মন্ত্রীর সাঙ্গপাঙ্গদের। কিন্তু রীতিমতো ভয় দেখিয়ে তাঁর বাড়ি রং করে দেওয়া হয়েছে। নন্দগোপালের ভাইপো কমলকুমার কেসারবাণীকে মূল অভিযুক্ত করা হয়েছে এফআইআরে। মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও একটি এফআইআর। 

উত্তরপ্রদেশ পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জোড়া এফআইআরের পরও হেলদোল নেই নন্দগোপালের। তাঁর ব্যাখ্যা, উন্নয়নের কাজ হয়েছে। অযথা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। 

কিন্তু দলীয় রং কীভাবে সাধারণের উপরে চাপিয়ে দিতে পারেন? অবস্থা বেগতিক দেখে মন্ত্রীর সাফাই,”পুরোটাই গেরুয়া নয়। আমি তো লাল, সবুজ, এমনকি চকোলেট রংও দেখতে পাচ্ছি। ওটা আমার পাড়া নয়, গোটা প্রয়াগরাজেই উন্নয়নের কর্মকাণ্ড চলছে। মনে হচ্ছে, অভিযোগকারীরা সৌন্দর্যের বিরোধী। এই সব লোকেরা উন্নয়ন বিরোধী। ওরা মন্ত্রীর বিরোধিতা করে সস্তার প্রচার পেতে চাইছে।    
Reporter Aniruddha Benerjee

মধ্যপ্রদেশে জঙ্গল ছেড়ে ফ্লাইওভারে বাঘ, হুঙ্কারেই স্তব্ধ যান চলাচল

Web Desk: বনের রাজা রাস্তায়! বলা ভালো, ফ্লাইওভারে উঠে বিশ্রাম নিচ্ছে বাঘ বাবাজি। তার মর্জির উপরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল সাধারণ মানুষকে। ঘটনাটি মধ্য়প্রদেশের। এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
মধ্যপ্রদেশের সিবনি জেলার পেঞ্চ জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গিয়েছে ৭ নম্বর জাতীয় সড়কের একাংশ। সেখানে এক জায়গায় চলছিল নির্মাণকাজ। ঠিক তখনই মাঝ রাস্তায় এসে বসে পড়ে বাঘটি। সেটিকে পেরিয়ে যাওয়ার সাহস হয়নি সাধারণের। থমকে যায় ট্রাফিক। হাতের কাছে ব্যাঘ্রদর্শন দেখে অনেকেই ভিডিয়ো করতে শুরু করে দেন। বাঘ হামলা চালাতে পারে এমন হামলায় সিঁটিয়ে যান সকলেই। তবে হুঙ্কার দেওয়া ছাড়া আর কিছুই করেনি সে। 
বন দফতরে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। তবে কাউকে ব্যতিব্যস্ত করেনি বাঘটি। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই জঙ্গলের দিকে হাঁটা দেয় সে। 
পেঞ্চ জাতীয় উদ্যানে বাস করে একাধিক বাঘ। বাঘের যাতে নিরাপদে যেতে পারে, সে কারণেই জাতীয় সড়কে চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ। 
Reporter Aniruddha Benerjee

১৯ শে জুলাই পর্যন্ত কনটেইনমেন্ট জোনে বাড়ানো হল সম্পূর্ণ লকডাউন

Web Desk: ১৯ শে জুলাই পর্যন্ত বাড়ানো হল কলকাতা সহ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদার কনটেইনমেন্ট জোন গুলিতে সম্পূর্ণ লকডাউন।
অতিরিক্ত মুখ্য সচিব আজ এই নির্দেশ জারি করেছেন। এর আগে ৭ ই জুলাই-এর জারি করা নির্দেশে ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ১ সপ্তাহ রাজ্যের কনটেইনমেন্ট জোন গুলিতে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ জারি করেছিলেন অতিরিক্ত মুখ্য সচিব।
Reporter Aniruddha Benerjee