ফের করোনার থাবা লক্ষ্মীর পরিবারে, আক্রান্ত ছেলে!

Web Desk: ফের করোনার থাবা লক্ষ্মীরতন শুক্লার পরিবারে। স্ত্রীর পর এবার করোনায় সংক্রমিত হলেন তাঁর বড় ছেলে। তবে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।  সপরিবারের কোয়ারানটিনেই রয়েছেন শুক্লা পরিবার।

কয়েকদিন আগে  স্ত্রী স্মিতা স্যানাল শুক্লা করোনায় আক্রান্ত হয়েছিলেন। পেশাগতভাবে লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী রাজ্য সরকারের পদস্থ আধিকারিক। যদিও বর্তমানে যাবতীয় সংকট কাটিয়ে তিনি সুস্থ ৷ তারই মধ্যে বড় ছেলের করোনা রিপোর্ট পজ়িটিভ হওয়ায় সমস্যায় শুক্লা পরিবার৷লক্ষ্মীরতন জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও ছেলের অবস্থা স্থিতিশীল।
Reporter Aniruddha Benerjee

ভয়ঙ্কর বাস দূর্ঘটনায় প্রাণ হারালেন ৩৩ জন সেনা জওয়ান

Web Desk: ভয়ঙ্কর বাস দূর্ঘটনায় প্রাণ হারালেন ৩৩ জন সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্সিন প্রদেশে। সেদেশের সামরিক বাহিনীর একটি গাড়ি উল্টে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ সেনা সদস্য।

সোমবার সকালে মার্সিনে সামরিক বাহিনীদের সদস্যদের বহনকারী একটি বাস উল্টে ৬ জন সেনার মৃত্যু ঘটেছে। হতাহতের ঘটনাটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য এবং দু’জন গাড়িচালক। জানা গেছে  যান্ত্রিক ত্রুটি ও ব্রেক বিকল হয়ে যাওয়ায় গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।  তবে তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
Reporter Aniruddha Benerjee

তালিবান জঙ্গিদের বিরুদ্ধে ‘বীরত্ব’ দেখিয়ে পিছু হটাতে বাধ্য  করলেন আফগানিস্তানের এক ১৬ বছরের কিশোরী

Web Desk: তালিবান জঙ্গিদের বিরুদ্ধে ‘বীরত্ব’ দেখিয়ে পিছু হটাতে বাধ্য  করলেন আফগানিস্তানের এক ১৬ বছরের কিশোরী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বীরত্বের কথা  ভাইরাল হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে তার এমন মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

জানা গেছে, তালিবান জঙ্গিদের হামলার হারিয়েছেন মা বাবাকে। এরপরেই তাদের বিরুদ্ধে রুখে‌ দাড়াতে নিজেই অস্ত্র তুলে নিলেন হাতে।  একাই তালিবান জঙ্গিদের পিছু হটতে বাধ্য করে করলেন। আফগানিস্তানের ঘোর প্রদেশের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তালিবানদের হামলার জবাবে  একে-৪৭ রাইফেল নিয়ে ওই কিশোরীর পাল্টা আক্রমণে দুইজন তালিবান জঙ্গি মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়।

জানা গেছে, ওই কিশোরীদের বাড়িতে তালিবান জঙ্গিরা হামলা চালিয়ে তার মা ও বাবাকে মেরে ফেলে। কারণ ওই কিশোরীর বাবা সরকার সমর্থক ছিলেন। ঘোর প্রদেশের এক সরকারি মুখপাত্র মোহাম্মদ আরেফ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন,  তালিবান জঙ্গি দলটি ১৭ই জুলাই রাত একটার দিকে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়। জঙ্গিদের গুলিতে কিশোরীর মা ও বাবা মারা যাওয়ার পর ঘরের ভেতর থেকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে জঙ্গিদের হাত থেকে একে-৪৭ বন্দুক কেড়ে নিয়ে ‌তাদের উপর হামলা চালাতে শুরু করে। এরপরেই তাঁর বন্দুকের গুলিতে দুই জঙ্গি ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি আরও বেশ কয়েকজন জঙ্গি গুরুতর ঘায়েল হয়। 
Reporter Aniruddha Benerjee

কবে থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা

Web Desk: রাজ্যের উচ্চশিক্ষা দফতর নির্দেশ আগামী ১০ আগষ্টের মধ্যে কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই রাজ্যের একাধিক কলেজে ভর্তি চালু হয়েছে। তবে কবে হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভরতির প্রক্রিয়া? তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।

প্রেসিডেন্সিতে অবশ্য নম্বরের ভিত্তিতে ভর্তি হয় না। প্রতি বছর প্রবেশিকা পরীক্ষার পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। সেই পরীক্ষার দায়িত্বে থাকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার প্রবেশিকা বাতিল হয়ে গিয়েছে। তারপর থেকে প্রেসিডেন্সি বা জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে প্রবেশিকার বিষয়ে কিছু জানানো হয়নি। তার জেরে পড়ুয়াদের মধ্যে ধোঁয়াশা বাড়ছে। তাহলে কীভাবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়ে পড়ুয়াদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
Reporter Aniruddha Benerjee

প্রাচীন ডাক ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় রেল

Web Desk: প্রাচীন ডাক ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় রেল। জানা গেছে, রেলের অতিরিক্ত খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ডাক ব্যবস্থা তুলে দিয়ে প্রয়োজনীয় নথি ইমেইল পাঠানো হবে। ফলে এক কথায় ডিজিটালের উপরেই নির্ভরশীল হতে চলেছে।

তবে কোনোরকম আলোচনা বা বৈঠকের ক্ষেত্রে ভিডিও কনফারেন্স করে কাজ চালানো হবে। এমনটাই জানা গেছে রেল বোর্ড সূত্রে। চলতি বছরের মে মাসে রেলের আয় প্রায় ৫৮% কমে গিয়েছে। দেখা গিয়েছে, বেতন দেওয়ার পাশাপাশি পিওনদের ভাতা দিতেই রেলের অনেক টাকা বেরিয়ে যায়। তাই ‘‌বাড়তি’ খরচ আর বহন করতে চাইছে না রেল।‌লকডাউন ঘোষণার পর থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ গোটা দেশে। ২৬ জুলাই রেলের একটি চিঠিতেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খরচ কমিয়ে এবার সঞ্চয়েই নজর দেবে ভারতীয় রেল। এই সিদ্ধান্তে শুধু কর্মী সংখ্যা কমবে, তা নয়। পরিবহণ, স্টেশনারি, ফ্যাক্স বাবদ খরচও কমানো যাবে। 
Reporter Aniruddha Benerjee

ফের দাদার লালসার শিকার হলেন পাঁচ বছরের শিশু কন্যা

Web Desk: ফের দাদার লালসার শিকার হলেন পাঁচ বছরের শিশু কন্যা। ধর্ষণ করে খুন করলেন চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জশপুর জেলায়। রবিবার জশপুর জেলা পুলিশ একথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ শে জুলাই ওই যুবক বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এরপরে বেলা বেড়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় তাঁর‌ খোঁজাখুঁজি শুরু করেন। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে বাগিচা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে‌ আটক করে। এরপরে তাকে জিজ্ঞেসাবাদ করলে সে জানায় নৃশংস হত্যার কথা।

অভিযুক্ত যুবক জানিয়েছেন, সে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার পরে তার পাথর ছুঁড়ে মারে। এরপর দেহ লোপাটের জন্য পাহাড়ের উপর থেকে জলপ্রপাতে ফেলে দেয়। পুলিশ মৃতদেহটি জঙ্গলের মধ্যে নদীর ধারে থেকে উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের শাস্তি) এবং ৩০২ (হত্যার শাস্তি) এবং শিশু নির্যাতন থেকে যৌন অপরাধ (পসকো) আইনের মামলা করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

উপকূলীয় এলাকার দিকে ধেয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়!

Web Desk: মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। বিজ্ঞানীরা দাবি করেছেন এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম ডগলাস। এক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে  সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল জল ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।
Reporter Aniruddha Benerjee

রাজ্যে পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন ,১৪১ জন গ্রেফতার মাস্ক না পড়ায়

Web Desk: শনিবারও তৎপরতা বেড়েছে পুলিশ মহলে। রাস্তার মোড়ে মোড়ে চলল নাকা চেকিং, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ড্রোন উড়িয়ে পাড়ার অলিগলিতেও রাখা হচ্ছে নজরদারি।

তবে বৃহস্পতিবারের লকডাউনের মতো নিয়ম মেনে চলায় ততটা দায়বদ্ধতা দেখা গেল না শহরবাসীর মধ্যে। বরং সকাল থেকে উলটো ছবি শহরের বিভিন্ন প্রান্তে। অনেকেই রাস্তায় নেমে পড়েছেন নিয়মের তোয়াক্কা না করে।

এদিন সাতসকালেই নিউটাউনের বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন জনা কয়েক যুবক। রাস্তায় ঘোরাঘুরি করার কারণে পুলিশ তাদের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করে। আটক হয়েছে ৩ টি গাড়িও।

একই ঘটনার রেশ বজায় থাকলো উত্তর শহরতলীর বাগুইআটি এলাকাতেও। অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করার জন্য পত্রপাঠ তাঁদের বাড়ি পাঠিয়ে দিয়েছে রাস্তায় টহলরত পুলিশ।

পার্কসার্কাস, পার্কস্ট্রীট, ধর্মতলায় সহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং চলছে। গাড়ি, বাইক এমনকি সাইকেলও চেকিং ও জিজ্ঞাসাবাদ করার পরেই ছাড়া হচ্ছে। প্রাতঃভ্রমনকারীদেরও এদিন বাড়ি ফেরত পাঠানো হয়েছে।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। নজরদারির সময় কাউকে লকডাউন বিধি ভঙ্গ করতে দেখলে প্রাথমিক ভাবে বোঝানো হয়, তারপরও যারা পুলিশের অবাধ্য হচ্ছে তাদের সরাসরি গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দিনভর মাস্ক না পড়া, জনসমক্ষে থুথু ফেলা সহ নানাভাবে আইনভঙ্গ করার দায়ে, প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে, বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করার জন্য ২৭৮ জন, ১৪১ জনকে মাস্ক না পড়ার জন্য এবং ১৪ জনকে প্রকাশ্যে থুথু ফেলার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত গত কয়েকদিনে প্রায় ২৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

লকডাউন অমান্য করলেই কান ধরে উঠবস করাবে কাশিপুর থানা

Web Desk: লকডাউন অমান্য করলেই কান ধরে উঠবস করাচ্ছে কাশিপুর থানা। শনিবার নিয়ে এমন কড়া মনোভাব দেখা গেল কাশিপুর থানার পুলিশের। সনপুর পোলেরহাট শ্যামনগর সর্বত্রই কড়া প্রহরা পুলিশের। বিনা কারণে রাস্তায় বের হলেই তাদেরকে শাস্তি দিচ্ছে পুলিশ।পুলিশের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছে সভ্য নাগরিক সমাজ। কাশীপুরের কোথাও হাট বাজার দোকান বসেনি এদিন।
Reporter Aniruddha Benerjee

করোনা হাসপাতালে যৌন হেনস্থা ১৪ বছরের কিশোরীকে!

Web Desk: করোনা হাসপাতালে এক ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে উঠলো ওই সেন্টারে চিকিৎসাধীন এক ১৯ বছরের যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এক যুবক তাদের অশ্লীলতার ছবি তোলে মোবাইলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ছত্তরপুরের একটি কোভিড কেয়ার সেন্টারে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত দুইজনই করোনা পজেটিভ

 হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তারা সুস্থ হলেই গ্রেফতার করা বে।

পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুলাই রাতে অভিযোগকারিণী মেয়েটিকে ওই কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত যুবকটি। আর এই সব অপকর্মের ছবি মোবাইলে বন্দি করে অপর অভিযুক্ত। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের DSP পরবিন্দর সিং বলেন, “আমরা দুই জন অভিযুক্তকে POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হবে। তিনি আরো জানান, “সাধারণত করোনা কেন্দ্রে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। তবে এখানে, এই প্রোটোকলগুলি অনুসরণ করা হয়নি কেন, সেটার জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তারক্ষীদের জেরা করা হচ্ছে ঘটনাটি সময় তারা কোথায় ছিল। বিষয়টিকে আমরা খতিয়ে দেখছি। 
Reporter Aniruddha Benerjee