মহারাষ্ট্র

Webdesk: Pic ANI
মহারাষ্ট্র: আজ তীব্র বাতাসের কারণে মুম্বাই বিমানবন্দরে একটি ইন্ডিজো বিমান স্পাইস জেটের সিঁড়ি দিয়ে আঘাত করেছিল, যার ফলে বিমানটির ডানা ও ইঞ্জিন কাউলিংয়ের কিছুটা ক্ষতি হয়েছিল। Developed Reporter Samrat Ghosh

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Webdesk: Pic ANI
বিছানার কালো বিপণন বন্ধ করতে আমরা একটি মোবাইল অ্যাপ চালু করেছি। আমরা হাসপাতালগুলিতে বিছানা এবং ভেন্টিলেটর সংখ্যার তথ্যকে স্বচ্ছ করার কথা ভাবি। এটি নিয়ে হৈই চৈই পড়েছিল যেন আমরা কোনও অপরাধ করেছি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । Developed Reporter Samrat Ghosh

আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি

Web Desk: উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে লুঠ। ডাকাতির ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বাইকে করে ৩ দুষ্কৃতী এসেছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে খবর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তল্লাশি জারি পুলিশের।Reporter Aniruddha Benerjee

সোনামুখীতে বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই

Web Desk: বাঁকুড়া জেলার সোনামুখীতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের এবং আহত দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার কোচডিহিতে। মৃত যুবকের নাম জিৎ বাগদী। বয়স ১৮ বছর। সোনামুখী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া বাড়ি। আহত দুই যুবক হল সন্তু বাউরী ও পুচাই বাউরী। আহত দুই যুবকের বাড়ি সোনামুখী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া। পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরবাইক করে তিন যুবক সোনামুখী থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় কোচডিহিতে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিৎ বাগদী নামে ওই যুবকের। দুর্ঘটনার খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় এবং আহতদের বাঁকুড়া সম্মেলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনামুখী থানার পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। সোনামুখী পৌরসভার প্রশাসক সুরজিৎ মুখার্জি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা। তাদের পরিবারে পাশে থাকার আশ্বাস দেন।Reporter Aniruddha Benerjee

করোনায় আক্রান্ত সস্ত্রীক দাউদ ইব্রাহিম

Web Desk: এবার করোনাভাইরাসে আক্রান্ত সস্ত্রীক দাউদ ইব্রাহিম। পাকিস্তানের সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। দাউদের ব্যক্তিগত কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ থাকে করাচিতে। ভারতের ঘোষিত সবথেকে বড় জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকরের জন্ম মুম্বইয়ের ডোংরিতে। ১৯৯৩ সালে মুম্বইয়ের বোমা বিস্ফোরণের মামলায় দাউদ প্রধান অভিযুক্ত। তার বিরুদ্ধে ইন্টারপোলের একাধিক নোটিশ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রথম দশ শীর্ষ সন্ত্রাসি তাসিকায় রয়েছে তার নাম। তার মাথার দাম আড়াই কোটি ডলার। জানা গিয়েছে, দাউদ এখন করাচির মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী মেহজাবিনও করোনায় সংক্রমিত
Reporter Aniruddha Benerjee

ভাতারে এরুয়ার গ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ

Web Desk:Reporter Aniruddha Benerjee

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে ধামিসের পার থেকে এক ড্রাম বোমা উদ্ধার হয়। এই বোমা উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর গত কয়েক মাস আগে এরুয়ার গ্রামে বোমা তৈরি করছে এই অভিযোগে বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছিল থানায়। গত পরশু তিনজনকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ লক্ষণ হেমরম,রাজা হাঁসদা ও সুশীল মাঝি। এরপর লক্ষণ হেমরম কে পুলিশি হেফাজতে নেই ভাতার থানার পুলিশ। ভাতার থানার পুলিশ লক্ষণ হেমরম এর কাছে জানতে পারে এরুয়ার গ্রামে এক গ্রাম বোমা রাখা রয়েছে। আজ সেই বোমা উদ্ধার হয়। আর কিছুক্ষণের মধ্যে বোম স্কোয়াড এসে বোম গুলিকে নিষ্ক্রিয় করবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে এরুয়ার গ্রাম। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা মান গোবিন্দ অধিকারী জানান, বারবার আমাকে মারার চক্রান্ত করছে বিজেপি। আমাকে মারার জন্যে রাখা হয়েছিল ওই বোম গুলো। পুলিশ কাজ করছে। এজন্য পুলিশকে ধন্যবাদ।

শুধুমাত্র পুজোর রীতি -নিয়ম মেনে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা

Web Desk:Reporter Aniruddha Benerjee

আজ ২২ শে জৈষ্ঠ্য জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা । এই স্নানযাত্রা আসলে হিন্দু পঞ্জিকা অনুসারে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত শ্রী জগন্নাথ দেবের একটি উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয় । দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এইদিন পুরিতে মহা আয়োজনের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়ে থাকে ।
এই দিন জগন্নাথ, বলরাম , দেবী সুভদ্রা , সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। স্নানযাত্রার দিনেই মন্দিরের তোরণে পতাকা তোলা হয় ও চন্দন, আতর সহ বিভিন্ন সুগন্ধি মেশানো পবিত্র জল এনে রাখা হয় স্নানবেদিতে। সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয় স্নানমঞ্চ। তারপর জগন্নাথ , বলরাম ও সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয়।
এই দিন জগন্নাথ, বলরাম , দেবী সুভদ্রা , সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। স্নানযাত্রার দিনেই মন্দিরের তোরণে পতাকা তোলা হয় ও চন্দন, আতর সহ বিভিন্ন সুগন্ধি মেশানো পবিত্র জল এনে রাখা হয় স্নানবেদিতে। সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয় স্নানমঞ্চ। তারপর জগন্নাথ , বলরাম ও সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয়।
এরপর ধুপ, ধুনা ও পুষ্প সহযোগে পুজো করা হয় । পুজো সমাপ্ত হলে মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর ১০৮টি কলসে সেই জল ভরে নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। তবে স্নানের আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ও এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়।
তারপরে বৈদিক মন্ত্র উচ্চারণ ও শঙ্খ বাজিয়ে মহা ধুমধামের সঙ্গে স্নানযাত্রা শুরু করা হয় । এরপর এইদিন সন্ধ্যাকালে স্নানপর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তীমুখ-বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় ‘গজবেশ’। আর দেবী সুভদ্রাকে পদ্ম সাজে সাজানো হয়।
প্রথাগত বিশ্বাস অনুসারে, স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় । ভগবান জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি ‘অনসর’ নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক ‘পাঁচন’ খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন শ্রী জগন্নাথ । তারপর ভক্তেরা আবার তাকে আবার দর্শন করতে পারেন।
তবে এবছর সব আয়োজনই বৃথা । স্নানযাত্রার পুণ্য তিথির আনন্দটুকু নষ্ট করে দিয়েছে মারণ ভাইরাস করোনা ।
পুরীতে আজ স্নানযাত্রার শুভলগ্নে হবে না কোনো মহা আয়োজন , হবেনা ধূমগধামের সঙ্গে পুজো , থাকবে না হাজার হাজার ভক্তের ভিড় । একবারে ঘরোয়াভাবে শুধুমাত্র পুজোর রীতি -নিয়ম মেনে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পর্বটুকু পালন করা হয় ।

লকডাউন এর ফলে যানবাহন চলাচল না থাকায় সংকটে পড়েছে সান প্যাক তৈরি হাতপাখা বিক্রেতা

Web Desk:কডাউন এর ফলে যানবাহন চলাচল না থাকায় সংকটে পড়েছে সান প্যাক তৈরি হাতপাখা বিক্রেতারা l সংকটের মধ্যে পড়েছে গরম বাড়ছে চাহিদা বাড়ছে হাতপাখার এই হাত পাখা গুলো তৈরি হয় গোবরডাঙ্গা অশোকনগর এই অঞ্চলে তৈরি হয় l এবং সেই পাখা রাজ্যের সর্বত্র বিক্রি হয় l গোবরডাঙ্গা অঞ্চল থেকে পাখাগুলো আসে বরানগরের পি ডব্লিউ ডি রোড দেবীগড় ডি পি এস বাসস্ট্যান্ডের কাছে l এখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গা সহ আশেপাশের রাজ্যে এই পাখাগুলো সাপ্লাই করা হয় l কিন্তু লকডাউন এর ফলে যানবাহন চলাচল না করায় এই পাকা ব্যবসায়ীরা আজকের সংকটের মধ্যে l p.w.d. রোডে দেবীগড় ডিপিএস বাসস্ট্যান্ডে ফুট পথের উপরে কয়েক হাজার সান প্যাক এ তৈরি হাত পাখা পড়ে রয়েছে l আর এইভাবে যদি পড়ে থাকে রোদ বৃষ্টি মধ্যে তবে এই পাখাগুলো নষ্ট হতে বসবে l এখন তাই চিন্তায় এই পাকা ব্যবসায়ীরা l

Webdesk:বারুইপুর জেলা পুলিশ সুপার রশিদ মুনির খানের উদ্যোগে ১৫হাজার গাছ লাগালেন বিশ্ব পরিবেস দিবসে বারুইপুর জেলা পুলিশের ১৭টি থানার এলাকায়। ।Reporter Shrinjoy Ghosh

পুলিশ সুপার রশিদ মুনির খান