পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। শুধু তাই নয়, LAC থেক প্রায় ১ হাজার কিলোমিটার দূরে জিনজিয়াং প্রদেশেও একটি ডিভিশন (১০ থেকে ১২ হাজার জওয়ান) তৈরি রেখেছে লালফৌজ। নির্দেশ পেলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সীমান্তে উপস্থিত হবে চিনা ডিভিশনটি।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এমনিতে তিব্বতে দু’টি চিনা ডিভিশন মোতায়েন ছিল। এবার মূল চিনা ভূখণ্ডের সুদূর প্রান্ত থেকে প্রায় ২ হাজার কিলোমিটারের সফর শেষে এসে পৌঁছেছে আরও দু’টি চিনা ডিভিশন। দ্রুত গতিতে ময়দানে এগিয়ে যাওয়ার জন্য এদের সঙ্গে রয়েছে সাঁজোয়া গাড়ির সম্ভার ও হামলা চালানোর জন্য ভারি হাতিয়ার। এদিকে, চিনা গতিবিধির উপর নজর রেখে তৈরি ভারতও। পূর্ব লাদাখে অতিরিক্ত দু’টি ডিভিশন মোতায়েন করেছে ভারতীয় ফৌজ। পাশাপাশি, দৌলত বেগ ওলডিতে মোতায়েন থাকা ‘আরমরড ব্রিগেড’কে মদত দিতে তড়িঘড়ি বায়ুসেনার পণ্যবাহী বিমানে উড়িয়ে আনা হয়েছে বিএমপি-২ ও টি-৯০ ভীষ্ম ট্যাংকও। শুধু তাই নয়, কারাকোরাম গিরিপথ থেকে গালওয়ান উপত্যকায় চিনের যুদ্ধ প্রস্তুতি নজরে রেখে আর একটি ডিভিশন মোতায়েন করার কথাও ভাবছে ভারত। বর্তমানে পূর্ব লাদখের সুরক্ষার দায়িত্ব রয়েছে কারু স্থিত ‘ত্রিশূল ইনফ্যান্টরি ডিভিশন’-এর হাতে।এদিকে, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চললেও আগ্রাসন থামছে না চিনের (China)। এবার ভারতের (India) উদ্বেগ বাড়িয়ে উপগ্রহ থেকে তোলা চিত্রে সাফ দেখা গিয়েছে লাদাখে প্যাংগং লেকের ধরে ফৌজ মোতায়েন করেছে চিন। ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চিনারা। বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ যে, ফিঙ্গার ৪ পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। উল্লেখ্য, মঙ্গলবার বা গতকাল ভারতের দিকে চুশুল বর্ডার পয়েন্টে বৈঠকে বসেন ভারতের XIV Corp কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চিনা ফৌজের জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। তবে দীর্ঘ আলোচনা শেষে মেলেনি কোন সমাধান সূত্র। তাই কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে নয়াদিল্লি।
Author Archives: News Bally
মনের জোরেই রোগমুক্তি! ৮ দিনে করোনাকে হারালেন ৯৮ বছরের শ্রীপতি নারায়ণ বুধবারই সুস্থ শরীরে বাড়ি ফিরলেন।
৯৮ বছর ৫ মাস। সোয়াব টেস্টের রিপোর্টে জ্বলজ্বল করছে রোগীর বয়স। ৮দিন পর ১০০ ছুঁইছুঁই সেই শ্রীপতি নারায়ণ করোনাকে (Coronavirus) তুড়ি মেরে উড়িয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরলেন। তিনিই এই মুহূর্তে রাজ্য তথা দেশের প্রবীণতম করোনাজয়ী বলে মনে করা হচ্ছে। বুধবার বিকেলে কলকাতার হাসপাতাল থেকে ডায়মন্ড হারবারের বাড়িতে ফেরা শ্রীপতিবাবু হয়ে উঠলেন এই মুহূর্তে মারণ জীবাণুর সঙ্গে লড়তে থাকা যোদ্ধাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা।দিন কয়েক আগে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন ৯৪ বছরের লালমোহন শেঠ। বিডন স্ট্রিটের এই বাসিন্দাই ছিলেন রাজ্যের প্রবীণতম করোনাজয়ী। আর শ্রীপতিবাবু এদিন লালমোহবাবুকেও পেরিয়ে গেলেন। ৯৪-এর সংগ্রামী জীবনের পিছনে ফেলে নয়া রেকর্ড গড়ল ৯৮-এ দাঁড়িয়ে থাকা প্রবীণের লড়াই।গত ২২ জুন, ডায়মন্ড হারবারের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীপতি নারায়ণের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে কলকাতার কাঁকুড়গাছির এক বেসরকারি নার্সিংহোমে রেফার করেন CMOH 1 ডাক্তার বাসুদেব মণ্ডল। ২৫ তারিখ থেকে সেই হাসপাতালে ডাক্তার সৌম্যদীপ চক্রবর্তীর অধীনে শ্রীপতিবাবু চিকিৎসাধীন ছিলেন। ৩০ জুন নিউটাউনের বেসরকারি ল্যাবরেটরি থেকে শ্রীপতিবাবুর সোয়াব টেস্ট করানো হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বুধবার দুপুর দুটোয় সরকারি অ্যাম্বুল্যান্সে বাড়ির পথ ধরেন তিনি। বাড়ি ফেরার সময় তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন ডাক্তার সৌম্যদীপ চক্রবর্তী, নার্সিংহোমের ডিরেক্টর রাহুল গাড়িয়া। বৃদ্ধের হাতে পুস্পস্তবক তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ডাক্তার সৌম্যদীপ চক্রবর্তী বলেন, ”এই বয়সেও ওনার প্রেশার, সুগার নেই। তাই এত দ্রুত সুস্থ করা গেল।”এদিকে, শ্রীপতিবাবু বাড়ি ফিরতে এলাকায়ও খুশির হাওয়া। স্বাগত জানাতে আসেন ছেলে কনক, অন্যান্য আত্মীয়। হাজির ছিলেন মহকুমাশাসক শ্রীকান্ত সাহা এবং CMOH দেবাশিস রায়। তাঁদের সবাইকে দেখে খুব খুশি শ্রীপতিবাবু। তাঁর প্রতিক্রিয়া, ”খুব ভাল আছি, কোনও অসুবিধা নেই।” রোগীর বয়স ৮০ বছর পেরিয়ে গেলেই সাধারণত বিপজ্জনক মাত্রা নেয় COVID সংক্রমণ। কিন্তু তাকে তুড়ি মেরে প্রায় ৯৯বছরেও যেভাবে এই মারণ ব্যধিকে জয় করেছেন শ্রীপতিবাবু, তাতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।এখনও পর্যন্ত প্রবীণতম কোভিডজয়ী ব্যক্তি হিসেবে নাম রয়েছে ইথিওপিয়ার আদিস আবাবা এলাকার বাসিন্দা তিলাহুন ওলডেমাইকেলের। করোনামুক্ত হতে ১১৪ বছরের পিলাহুনের সময় লেগেছিল ২১ দিন। কিন্তু শ্রীপতিবাবু মাত্র ৮ দিনেই সুস্থ! এও এক রেকর্ড বটে।
১ কেজি নুন ১০০ টাকা, ভারতের সঙ্গে শত্রুতার জেরে বিপাকে নেপাল
মসনদ বাঁচাতে গিয়ে নেপালকে বিপাকে ফেলেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চিনের (China) সুরে সুর মিলিয়ে ভারত বিরোধিতা করার জের এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে কাঠমান্ডু। প্রতিবেশী দেশটিতে নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।সম্প্রতি ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করেছে নেপাল (Nepal)। ভারতের সঙ্গে ‘রুটি-বেটি’র সম্পর্ক উপেক্ষা করে নির্দেশিকা জারি করে সে দেশের নাগরিকদের ভারতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের নেপালে প্রবেশেও রাশ টেনেছে কাঠমান্ডু। ফলে ভারত-নেপাল সীমান্তে শিকেয় উঠেছে বাণিজ্য। শুধু তাই নয়, সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা। বলে রাখা ভাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল নেপাল। তবে নেপাল সরকারের সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীরাও কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলের বাণিজ্য ধাক্কা খেয়েছে।উল্লেখ্য, স্বাভাবিক পরিস্থিতিতে নেপাল এবং ভারতের (India) মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের প্রায় ১০ গুণ। এদিকে, নেপাল সরকার সীমান্ত বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষুব্ধ মধেশি সম্প্রদায়। নেপালের দক্ষিণভাগে ও বিহারের উত্তরাংশের সমতলে বসবাসকারী লোকজনকে মধেশি বলা হয়। ‘মধেশ’ শব্দটি মধ্যদেশ শব্দের অপভ্রংশ রূপ। ‘মধেশ’ থেকেই ‘মধেশী’ শব্দটির উৎপত্তি। সব মিলিয়ে ভারত বিরোধিতার ফল হাতেনাতে পাচ্ছেন ওলি।
সীমান্তে তুঙ্গে উত্তেজনার পারদ, লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ (Ladakh) যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে থাকবেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দনারাভানে।জানা গিয়েছে, আগামী শুক্রবার একদিনের সফরে লাদাখ যাবেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের (China) সঙ্গে সংঘর্ষের আবহে পরিস্থিতি ও ফৌজের প্রস্তুতিও খতিয়ে দেখবেন রাজনাথ। সেনাপ্রধান নারাভানে অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার লাদাখ যাচ্ছেন৷ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাজনাথের লাদাখ সফরের উদ্দেশ্য চিনকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া। দেশের সীমানা নিয়ে নয়াদিল্লি যে আপোস করবে না তা বেজিংয়ে স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে কেন্দ্র। এভাবেই অরুণাচল প্রদেশেও লাগাতার কেন্দ্রীয় মন্ত্রীদের সফর পরোক্ষে চিনকে বার্তা দিতেই আয়োজিত হয়।উল্লেখ্য, মঙ্গলবার বা গতকাল ভারতের দিকে চুশুল বর্ডার পয়েন্টে বৈঠকে বসেন ভারতের XIV Corp কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চিনা ফৌজের জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। তবে দীর্ঘ আলোচনা শেষে মেলেনি কোন সমাধান সূত্র। বিগত সাত সপ্তাহ ধরেই গালওয়ান উপত্যকা বা পাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট থেকে সরেনি চিনা ফৌজ। শুধু তাই নয়, ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চিনারা। বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ যে, ফিঙ্গার ৪ পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)। তাই কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে নয়াদিল্লি।
মায়ের রিপোর্ট নেগেটিভ, হাঁফ ছাড়লেন আমির খান!

Web Desk: হাঁফ ছেড়ে বাঁচলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনেতারা মায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন অভিনেতা নিজে।
মঙ্গলবার এক ট্যুইট বার্তায় আমির জানিয়েছেন তাঁর বাড়িতে করোনা হানার কথা। মহামারী করোনায় আক্রান্ত হয়েছে আমির খানের বাড়ির প্রায় ১৫ জন স্টাফ। তবে পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন। একমাত্র অভিনেতার মা,জিনাত খানের করোনা পরীক্ষা হয় মঙ্গলবার। সেই রিপোর্ট হাতে পেয়ে আমির অনুরাগীদের উদ্দেশ্যে জানান, সকলকে নমস্কার। আমি অত্যন্ত স্বস্তির সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে আম্মি কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য।
Reporter Aniruddha Benerjee
থানার মধ্যে মহিলার সামনেই হস্তমৈথুন অফিসারের, FIR- দায়ের করলেন পুলিশ সুপার

Web Desk: থানার মধ্যে মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করলেন পুলিশ অফিসার। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন অভিযোগকারিণী ওই মহিলা। এরপরেই অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে।
জানা গেছে, ঘটনাটি উত্তর প্রদেশের ভাটনি থানায়। ওই থানার স্টেশন হাউস অফিসার( এস. এইচ.ও) ভীষ্ম পাল সিং-কে থানায় বসে অভিযোগকারিণীর সামনে হস্তমৈথুন করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গোটা এলাকা ফুঁসছে। অভিযুক্ত পুলিশকর্মীর কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা।
অভিযোগকারিণী মহিলা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত সমস্যার জন্য অভিযোগ দায়ের করতে তিনি ওই অফিসারের চেম্বারে গিয়েছিলেন। তখনই সে মহিলাটির সামনে নিজের যৌনাঙ্গ স্পর্শ করেন। শুধু একবার নয় একাধিকবার এমন করেছেন ওই পুলিশ অফিসার। এদিন ওই মহিলা ফের থানায় গিয়েছিলেন সঙ্গে ছিল তাঁর মেয়েও। দিনের পর দিন অফিসারের কুকীর্তিতে বিরক্ত হয়ে লম্পট অফিসারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি ঠিক করেন, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করবেন। লুকনো ক্যামেরায় ভিডিয়ো তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। সেটি পুলিশের নজরে আসার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয় অভিযুক্ত পুলিশ অফিসারকে।
Reporter Aniruddha Benerjee
মহামারী করোনা ভাইরাস এর কারনে পাশে কাউকে না পেয়ে নিজের বাসায় নিজেই ডেলিভারি করলেন এক অসহায় নারী
মহামারী করোনা ভাইরাস এর কারনে পাশে কাউকে না পেয়ে নিজের বাসায় নিজেই ডেলিভারি করলেন এক অসহায় নারী
কতটাই না কষ্ট করেছেন……
মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে,, ইনি ইন্ডিয়ান নারী–নারী যেইহোক, তিনিও মা””””#ছবি তুলেছেন স্বামী—।NewsBally এর সত্যতা যাচাই করেনি । Pic courtesy Google
সোপোর জঙ্গি হামলায় নিহত 65 বছরের নাগরিকের সাথে থাকা তিন বছরের ছেলেকে উদ্ধার করেছে পুলিশ

ভারতে সঙ্গে শত্রুতার জের, হাড়ে হাড়ে টের পাচ্ছে নেপাল! ১ কেজি নুনের দাম ১০০ টাকা!

Web Desk: বিবিপি নিউজ: ভারত হাতে নয় পাতে মারছে কথাটা ততটা ভুল নয়। একাধিক চিনা অ্যাপ ব্যান করে ইতিমধ্যেই চিনকে অর্থনৈতিক ভাবে শায়েস্তা করেছেন। এবার সেই তালিকায় নেপাল তবে কোনো অ্যাপ নয়। চিনের ঘনিষ্ঠ হতে গিয়ে, ভারতের সঙ্গে শত্রুতার জের হাড়ে হাড়ে টের পাচ্ছে নেপাল। ভারত-নেপাল সীমান্ত বন্ধ হওয়ায়, দ্বিপাক্ষিক বাণিজ্যে তার ভালোরকম প্রভাব পড়েছে। শুধু বাণিজ্যিক বা আর্থিক ক্ষতি নয়, এখন রোজের নুন-ভাতের জোগাড় করতে গিয়েও হিমশিম খাচ্ছেন নেপালবাসী। কারন নুন আনতে গিয়ে যে পান্থা ফুরিয়ে যাচ্ছে।
সম্প্রতি নেপাল সরকার নির্দেশিকা জারি করে সে দেশের নাগরিকদের ভারতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে ভারতীয়দের জন্যও নেপালের দরজা বন্ধ করা দেওয়া হয়। যার জেরে বাণিজ্য তো শিকেয় উঠেছেই। সেইসঙ্গে সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।
সাধারণ দিনগুলিতে এই হিমালয় দেশ এবং ভারতের মধ্যে ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের ১০ গুণ। একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলিতে বাণিজ্য এক কথায় লাটে উঠেছে। গোটা বাজার ঝিমোচ্ছে।
Reporter Aniruddha Benerjee
ডাঃ বিধান চন্দ্র রায়ের ডন্ম এবং প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য





